স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০১৯
সর্বশেষ আপডেট : 10:01 pm
হত্যা মামলায় গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিক জহির রায়হানের মুক্তির দাবিতে মানবন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে জেলার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের বাইশমৌজা বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। জহির রায়হান বেসরকারী টেলিভিশন চ্যানেল গাজী টিভির ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।
নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের গৌরনগর গ্রামের জোড়া খুনের মামলায় গত ৬ সেপ্টেম্বর শহরের কাউতলি জহির রায়হানকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল। তিনি ওই মামলার ৯৩ নম্বর আসামি।
স্থানীয় একটি কুচক্রি মহলের ইন্ধনে সাংবাদিক জহির রায়হান খুনের মামলায় জড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্বজনরা।
বাইশমৌজা বাজার কমিটির সভাপতি হাজী আরিজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান, বীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হোসেন সরকার ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ২০১৮ সালে গৌরনগর গ্রামে গোষ্ঠিগত দাঙ্গার জেরে সংঘটিত জোড়া খুনের ঘটনায় সাংবাদিক জহির রায়হানকে পরিকল্পিতভাবে আসামি করা হয়েছে। সাংবাদিক জহির রায়হানের নিঃশর্ত মুক্তি চেয়ে হত্যাকা-ের সাথে জড়িত প্রকৃত আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। পরে সভা শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
Posted ১০:০১ পিএম | রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya