স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০১৯
সর্বশেষ আপডেট : 4:19 pm
তিতাস পাড়ের কৃতি সন্তান ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট সাংবাদিক, লেখক, গবেষক ও ভাষা সৈনিক মুহম্মদ মুসা ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শনিবার (৭ সেপ্টেম্বর) ভোররাত তিনটার দিকে জেলা শহরের মোড়ইলস্থ নিজ বাসভবনে তিনি শেষ নি:স্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি একমাত্র কন্যা, স্ত্রী, আত্বিয়-স্বজন ও সহকর্মীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বাধ্যক্যজনিত কারনে শনিবার ভোররাত তিনটার দিকে জেলা শহরের মোড়াইলস্থ নিজ বাস ভবনে তিনি শেষ নি:স্বাস ত্যাগ করেছেন। শনিবার বাদ আসর জেলা শহরের নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে নিহতের জানাজা শেষে তাকে মোড়াইল পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে বলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
মুহম্মদ মুসার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরে শোকের ছায়া বিরাজ করছে। তার ইন্তেকালের খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার কর্মরত সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশিল সমাজের প্রতিনিধি, লেখকসহ সর্বস্তরের লোকজন তার বাসায় তাকে শেষবারের মত একনজর দেখার জন্য ভিড় করেন।
এদিকে ভাষা সৈনিক ও সাংবাদিক মুহম্মদ মুসার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন, ব্রাহ্মণবাড়িয়া, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিষ্ট এসোসিয়েশন, আশুগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন শোক জানিয়েছেন। এছাড়াও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তারা।
Posted ৪:১৫ পিএম | শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya