শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

জনবান্ধব ভূমিসেবায় শুদ্ধাচার ও উত্তমচর্চা বিষয়ক প্রশিক্ষণ (ভিডিও)

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 9:51 pm

ব্রাহ্মণবাড়িয়ায় স্বচ্ছ, দক্ষ,জবাবদিহিতামূলক ও জনবান্ধব ভূমি সেবা ব্যবস্থাপনায় শুদ্ধাচার এবং উত্তমচর্চা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শহরের ওস্তাদ আলাউদ্দিন খা পৌর মিলনায়তনে সকাল ১০টায় এই প্রশিক্ষণ শুরু হয়।

ভূমি মন্ত্রনালয়ের সচিব মো: মাক্ছুদুর রহমান পাটোয়ারী এতে প্রধান অতিথি থেকে এই প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণে স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন।

বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আনিসুর রহমান, সরকারি মহিলা কলেজের প্রিন্সিপাল প্রফেসর এসএম শফিকুল্লাহ ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। প্রশিক্ষণে আরো বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পি, সদর উপজেলা চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও, বিটিভির জেলা প্রতিনিধি মো. আরজু ও সদর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হুরাইরা।

এই প্রশিক্ষনে অংশ নিচ্ছেন জেলার ১০০ ইউনিয়ন, ৯ উপজেলা এবং জেলা প্রশাসনের প্রায় সব কর্মকর্তা-কর্মচারী। এছাড়াও জনপ্রতিনিধিরা আছেন অংশগ্রহনকারী হিসেবে।

Facebook Comments Box

Posted ৯:৪৩ পিএম | মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর ২০১৯

The Daily Sarod |