শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

উৎসবমূখর পরিবেশে তিতাস নদীতে নৌকাবাইচ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ০২ সেপ্টেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 10:27 pm

উৎসবমূখর পরিবেশে তিতাস নদীতে নৌকাবাইচ

ব্যাপক উৎসাহ উদ্দীপনা, আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে প্রতিবছরের মতো এবারো ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে জেলা শহরের শিমরাইলকান্দি শ্মশানঘাট তিতাস নদী এলাকা থেকে নৌকাবাইচ প্রতিযোগিতা শুরু হয়ে শেষ হয় জেলা শহরের মেড্ডা কালাগাজীর মাজারে গিয়ে। এ সময় তিতাস নদীর দু’পাড়ে লক্ষাধিক উৎসুক লোকজন ভিড় জমায়।
পরে সন্ধ্যায় দ্বিতীয় রাউন্ডে গিয়ে নৌকা বাইচ শেষ হয়। বাইচে বিভিন্ন এলাকা থেকে আসা ১৩টি নৌকা অংশগ্রহণ করে।
নৌকাবাইচ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

নৌকাবাইচ অনুষ্ঠানে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ।

প্রতিযোগিতা শেষে বাইচে প্রথম স্থান অধিকার করে সরাইল উপজেলার জয়দরকান্দি এলাকার তাজু মিয়ার নৌকা, দ্বিতীয় হয়েছেন বিজয়নগর উপজেলার হাফিজুল ইলাম মিয়ার নৌকা ও তৃতীয় হয়েছেন নবীনগর উপজেলার মোর্শেদুল ইসলাম মিয়ার নৌকা। বাইচ শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

Facebook Comments Box

Posted ১০:২৭ পিএম | সোমবার, ০২ সেপ্টেম্বর ২০১৯

The Daily Sarod |