শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

রোববার তিতাস নদীতে নৌকাবাইচ(ভিডিও)

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ৩১ অগাস্ট ২০১৯   সর্বশেষ আপডেট : 10:20 pm

রোববার ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন করেছে জেলা প্রশাসন। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান।

এসময় জেলা প্রশাসক তার বক্তব্য বলেন, নৌকাবাইচ প্রতিযোগিতা সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দুপুর দুইটা থেকে নৌকাবাইচ তিতাস নদীর শিমরাইল কান্দি শ্বশান ঘাট থেকে মেড্ডা কালাগাজীর মাজার পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। জেলার কয়েকটি উপজেলা সহ পাশের কিশোরগঞ্জ উপজেলা নিকলীর প্রতিযোগি নিয়ে মোট ১২টি দল নৌকাবাইচে অংশ নিবেন। ১৪০জন থানা পুলিশসহ নৌ-পুলিশ, র‍্যাব ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল থাকবে। নৌকা বাইচ এলাকা পর্যবেক্ষণে আকাশে ড্রোন থাকবে।

তিনি নৌকা বাইচ প্রতিযোগিতা সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো.শামসুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ আ ম রশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার প্রশান্ত বৈদ্য সহ বিভিন্ন মিডিয়া কর্মরত সাংবাদিকবৃন্দ।

Facebook Comments Box

Posted ১০:০৬ পিএম | শনিবার, ৩১ অগাস্ট ২০১৯

The Daily Sarod |