শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

মৌড়াইলে ইয়াবা ও স্কফসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ২৬ অগাস্ট ২০১৯   সর্বশেষ আপডেট : 1:48 pm

মৌড়াইলে ইয়াবা ও স্কফসহ মাদক ব্যবসায়ী আটক

ব্রাহ্মণবাড়িয়ার শহরে ইয়াবা ও ভারতীয় স্কফ সিরাপ সহ জাকির হোসেন(৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। সোমবার ভোররাতে তাকে জেলা শহরের দক্ষিণ মৌড়াইল তার বসত বাড়ি থেকে আটক করা হয়। সে ওই এলাকার মৃত অছিউর রহমানের ছেলে।

সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিয়ামত উল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের দক্ষিণ মৌড়াইলে মাদক উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক ব্যবসায়ী জাকির হোসেনের বাড়িতে তল্লাশি করে ২০০পিছ ইয়াবা ও ৩০ বোতল ভারতীয় স্কফ সিরাপ উদ্ধার করা হয়। এসময় মাদক ব্যবসার অভিযোগে জাকির হোসেনকে আটক করা হয়।

তিনি আরো জানান, জাকির হোসেন চিহ্নিত রেলওয়ে টিকিট কালোবাজারি ছিল। সে মাদক ব্যবসায়ে জড়িয়ে পড়ে। তার বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা আছে। মাদক উদ্ধারের ঘটনায় সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

Posted ১:৪৮ পিএম | সোমবার, ২৬ অগাস্ট ২০১৯

The Daily Sarod |