শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

তিতাস গ্যাসের সাব কন্ট্রাব নিয়ে বিরোধে মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ২৫ অগাস্ট ২০১৯   সর্বশেষ আপডেট : 11:52 pm

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস ফিল্ডের সাব-কন্ট্রাককে কেন্দ্র করে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে মারধর করার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ওই দুই নেতার কর্মী-সমর্থকরা। রোববার (২৫ আগস্ট) রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত সদর উপজেলার ঘাটুরা এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে এ অবরোধ কর্মসূচি পালিত হয়।
পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী শাহরুল, সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মহসিন খন্দকার ও সহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হাজারী আঙ্গুরসহ আরও কয়েকজন তিতাস গ্যাস ফিল্ডের কম্প্রেসার স্থাপন দরপত্রের সাব কন্ট্রাক পায়। এই কাজ শুরু করার জন্য কাজী শাহরুল ও আজাদ হাজারী আঙ্গুরের কাছে সাব কন্ট্রাকের একটি অংশ চায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ্।তারা অংশ দিতে না চাইলে মাসুম বিল্লাহ্ তাদের হুমকি দেন বলে অভিযোগ করেন তারা।
বিষয়টি নিয়ে রোববার সন্ধ্যায় ঘাটুরা এলাকায় মহসিন খন্দকারের বাড়িতে বৈঠকে বসার কথা ছিল। কিন্তু বৈঠক না করে মাসুম বিল্লাহ্ ও তার সহযোগীরা হামলা চালিয়ে কাজী শাহরুল ও মহসিন খন্দকারকে মারধর করেন বলে অভিযোগ করে তারা। এর প্রতিবাদে কাজী শাহরুল ও মহসিন খন্দকারের কর্মী-সমর্থকরা রাত ৮টার দিকে মহাসড়কে বিক্ষোভ করেন। এ সময় তারা টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে যানবাহন চলাচল বন্ধ করে দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়ার পর রাত ৯টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল ¯^াভাবিক হয়।
এ ব্যপারে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবির বলেন, বিক্ষোভের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি।অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জান রেজাউল।

 

Facebook Comments Box

Posted ১১:৫২ পিএম | রবিবার, ২৫ অগাস্ট ২০১৯

The Daily Sarod |