বিজয়নগর সংবাদদাতা
প্রিন্ট
শনিবার, ২৪ অগাস্ট ২০১৯
সর্বশেষ আপডেট : 7:46 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার চান্দুরা ইউনিয়নের ফুলতলি গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা কয়েক ভরি স্বর্নালংকারও নগদ ৫০ হাজার টকা লুটে নিয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে ফুলতলি গ্রামের দীপক মল্লিকের বাড়িতে সংঘবদ্ধ একটি এক ডাকাতদল হানা দেয়। এ সময় তারা বাড়ির গেইট ও দরজা ভঙে ভেতরে ঢুকে ঘরের সবার হাত-পা বেধে জিম্মি করে ফেলে। পরে ডাকাতরা ঘরে থাকা কয়েক ভরি স্বর্নালংকার ও নগদ ৫০ হাজার টাকা লুটে নিয়ে পালিয়ে যায়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম জানান, কিছু বখাটে যুবক এ কাজ করেছে। তাদেরকে গ্রেফতারে অভিযান চলছে।
Posted ৪:০২ পিএম | শনিবার, ২৪ অগাস্ট ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya