শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০১৯   সর্বশেষ আপডেট : 9:20 pm

ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে শিরিনা খাতুন-(১৪) নামে এক মাদরাসা ছাত্রী। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পঙ্কজ বড়ূয়ার নেতৃত্বে গঠিত ভ্রাম্যমান আদালত সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বেপারীপাড়া গ্রামে বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বাল্য বিয়ে বন্ধ করে দেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বেপারীপাড়ার দিলদার হোসেনের কন্যা ও স্থানীয় একটি আলিয়া মাদরাসার নবম শ্রেণীর ছাত্রী শিরিনা খাতুনের সাথে একই এলাকার আবদুল আওয়ালের ছেলে দ্বীন ইসলামের বিয়ে বৃহস্পতিবার সম্পন্ন হওয়ার কথা ছিলো।

গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পঙ্কজ বড়–য়ার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বাল্য বিয়ে বন্ধ করে দেন। এ সময় বর দ্বীন ইসলামকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মেয়ের পিতা দিলদার হোসেন এবং বরের পিতা আবদুল আওয়ালকে ১০ হাজার টাকা করে জরিমানা এবং মেয়ে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেনা মর্মে মুচলেকা আদায় করা হয়।

এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বয়া বলেন, বাল্য বিবাহ নিরোধ আইন-২০১৭ এর ১ ধারায় বর দ্বীন ইসলামকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং বর ও কনের পিতাকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। তিনি বলেন, বাল্য বিয়ের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ৯:২০ পিএম | বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০১৯

The Daily Sarod |