শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

আশুগঞ্জে চাতাল শিশুদের পাঠদান কার্যক্রমের উদ্বোধন

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ১৮ অগাস্ট ২০১৯   সর্বশেষ আপডেট : 9:28 pm

আশুগঞ্জে চাতাল শিশুদের পাঠদান কার্যক্রমের উদ্বোধন

রোববার বিকেল ৪টায় আশুগঞ্জ উপজেলার খড়িয়ালায় নবপ্রতিষ্ঠিত চাতালকল নারী-শ্রমিক সন্তানদের ‘দ্বিতীয় শিশু দিবা যতœ কেন্দ্র ও প্রাক প্রাথমিক বিদ্যালয়’ এর পাঠদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ও বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা মো. আবদুল মান্নান।

তিনি তাঁর বক্তব্যে বলেন, নশ্বর পৃথিবীতে অনেক জ্ঞানী ও চিন্তাশীল মানুষ আছেন যাঁরা মৃত্যুর পরেও সমাজে দীর্ঘকাল বেঁচে থাকার জন্য নিজের সাধ্যমত অনেক কল্যাণকাজ করে গেছেন। বিশেষ করে যাঁরা বিত্তবান হিন্দু ছিলেন তাঁরা অকাতরে এই উপমহাদেশে প্রতিষ্ঠা করে গেছেন অনেক শিক্ষা প্রতিষ্ঠান। যেমন, গুরুদয়াল কলেজ, ব্রজমোহন কলেজ, জগন্নাথ কলেজ, আনন্দমোহন কলেজ ইত্যাদি ইত্যাদি। এই প্রতিষ্ঠাতাদের সবাই অনেক পূর্বেই পরপারে পাড়ি জমিয়েছেন। কিন্তু, তাঁদের মহান কীর্তির জন্য আজো তাঁরা আমাদের সমাজে চিরঞ্জীব হয়ে আছেন। পৃথিবীতে অনেক মানুষ এসেছেন, অনেক মানুষ গত হয়েছেন। তাই বলে সবাই কি নিজের কর্ম দিয়ে পৃথিবীতে মহান হতে পেরেছেন? আমি মনে করি চাতাল নারী শ্রমিকদের শিশুদের জন্য আমি যে চারাগাছতুল্য এই দিবা যতœ কেন্দ্র ও প্রাক প্রাথমিক বিদ্যালয় কিছু মানুষকে সাথে নিয়ে প্রতিষ্ঠা করে গেলাম ইনশাল্লাহ তা একদিন মহীরুহে পরিণত হবে। আজকের শিশুরা এখান থেকে জীবনের প্রারম্ভ-পাঠ নিয়ে একদিন বড় মাপের মানুষে পরিণত হবে।’

জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন এর সভাপতিত্বে পাঠদান এর শুভ উদ্বোধনী অনষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নাজিমুল হায়দার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হানিফ মুন্সী, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি মনজুরুল আলম, কবি ও প্রাবন্ধিক মহিবুর রহিম, আশুগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা।

অনুষ্ঠানশেষে প্রধান অতিথি দিবা যতœ কেন্দ্রের ছাত্র-ছাত্রীদের মাঝে বই ও শিক্ষা সামগ্রী বিতরণ করেন।

Facebook Comments Box

Posted ৯:২৮ পিএম | রবিবার, ১৮ অগাস্ট ২০১৯

The Daily Sarod |