শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

নবীনগরে শ্রমিকলীগ কার্যালয়ে হামলা, বঙ্গবন্ধু ও  প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০১৯   সর্বশেষ আপডেট : 9:44 pm

নবীনগরে শ্রমিকলীগ কার্যালয়ে হামলা, বঙ্গবন্ধু ও  প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা শ্রমিক লীগের কার্যালয়ে হামলা হয়েছে। হামলাকারীরা দলীয় ওই কার্যালয়ে থাকা মালামাল তছনছ করেছে। এক পর্যায়ে কার্যালয়টিতে সাঁটানো জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও ভাংচুর করে। বুধবার গভীর রাতে এ অনাকাংখিত ঘটনাটি ঘটেছে বলে জানান স্থানীয় নেতারা। তবে রাতের আধাঁরে কে বা কারা হামলা করেছে, এ নিয়ে কেউই মুখ খুলতে রাজী হননি।

শ্রমিকলীগ উপজেলা কমিটির আহবায়ক ফোরকান উদ্দিন মৃধা বলেন, আজ (বৃহস্পতিবার) জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করতে অফিসে এসে দেখি, পুরো অফিসটি লন্ডভন্ড অবস্থায় পড়ে আছে। এমনকি হামলাকারীরা অফিসে টাঙ্গানো জাতির জনক ও প্রধানমন্ত্রীর ছবি দুটিও নীচে ফেলে রেখেছে।’

একটি সূত্র জানায়, শ্রমিকলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে জাতীয় শোক দিবসে বক্তব্যের তালিকায় নাম না থাকার কারণে আগের রাতে এ ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটে থাকতে পারে।’

তবে স্থানীয় এমপির ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত, আওয়ামীলীগ নেতা গোলাম শাহরিয়ার বাদল বলেন,”হামলাকারী যেই হোক এদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার দাবি করছি।”

নবীনগর সার্কেলের দায়িত্বে থাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান জানান,”বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”

এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য এবাদুল করিম বুলবুলের সাথে যোগাযোগ করে হলে তিনি জানান, এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করতে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:৪৪ পিএম | বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০১৯

The Daily Sarod |