স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০১৯
সর্বশেষ আপডেট : 9:01 pm
ব্রাহ্মণবাড়িয়ায় গাছের ঢালা কাটতে গিয়ে নিচে পড়ে বাবুল (৩০) নামের এক যুবক মারা গেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের আদমপুর গ্রামে এই ঘটনা ঘটে। সে ওই এলাকার নুরু মিয়ার ছেলে।
বাবুলের বড় ভাই মুছা মিয়া জানান, বাবুল চট্রগ্রামে চাকুরী করেন। ঈদে বাড়ীতে এসেছেন সবার সাথে ঈদ করতে। বৃহস্পতিবার সকালে বাড়ির টিনের ঘরের পাশে একটি যিগরগাছের ঢালা কাটতে গাছে উঠেন। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছ থেকে নিচে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক আরিফুল ইসলাম জানান, গাছ থেকে পড়া যুবককে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছেন। পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে গেছেন।
Posted ৯:০১ পিএম | বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya