শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবন্ধীকে প্রাণনাশের হুমকি, প্রতিবাদে মানবন্ধন (ভিডিও সহ)

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ০৭ অগাস্ট ২০১৯   সর্বশেষ আপডেট : 9:58 pm

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মনিপুর গ্রামের বাসিন্দা প্রতিবন্ধী মোরশেদ আলম সাগরের বাড়িতে চুরির ঘটনায় মামলা করায় তাকে প্রাণ নাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বুধবার দুপুর ১২ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া চত্বরে শতাধিক নারী পুরুষ হাতে ব্যানার, প্লে­কার্ড ও ফেস্টুন নিয়ে মানবন্ধন করে।

মানবন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় বাসিন্দা ওসমান গনী, কবির হোসেন কুদ্দুস, মানিক মিয়া, ফরিদ মিয়া, মাহবুব মিয়া, নাহিদুল ইসলামসহ প্রমুখ।

এ সময় মোরশেদ আলমের পরিবারের নিরাপত্তা চেয়ে প্রশানের কাছে দাবি জানিয়েছে বক্তরা।

প্রসঙ্গত, গত ১৯ জুলাই রাতে মোরশেদ আলম সাগরের বাড়িতে চুরি হয়। এ ঘটনায় ছয় জনকে আসামী করে নবীনগর থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়। এ ঘটনায় মামলার ২নং আসামী সেলিম মিয়াকে পুলিশ গ্রেপ্তার করে। এর পর থেকেই মোরশেদ এবং তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে।

 

Facebook Comments Box

Posted ৯:৩২ পিএম | বুধবার, ০৭ অগাস্ট ২০১৯

The Daily Sarod |