শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে রঙ মিস্ত্রীর মৃত্যু

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ০৭ অগাস্ট ২০১৯   সর্বশেষ আপডেট : 7:46 pm

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে রঙ মিস্ত্রীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মানিক মিয়া (৩০) নামের এক রঙ মিস্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে পৌর এলাকার পূর্ব মেড্ডায় এই ঘটনা ঘটে। সে পৌর শহরের মধ্য মেড্ডা(বনানী পাড়া) এলাকার হাজি ইউনুছ মিয়ার ছেলে।

পরিবারের সদস্য ও স্থানীয়রা জানায়, মানিক মিয়া গত ১০দিন যাবত কয়েকজন সহযোগী নিয়ে স্থানীয় মোশারফ মিয়ার বাড়িতে রঙের কাজ করছিলেন। বুধবার এই কাজ শেষ হওয়ার কথা ছিল। বুধবার দুপুরে মোশারফ মিয়ার আধাপাকা বাড়িতে রঙের কাজ করার সময় পাশের থাকা সার্ভিস তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জেলা সদর হাসপাতাল মর্গে মরদেহ রাখা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Posted ৭:৪৬ পিএম | বুধবার, ০৭ অগাস্ট ২০১৯

The Daily Sarod |