স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ০৬ অগাস্ট ২০১৯
সর্বশেষ আপডেট : 3:40 pm
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে ফেনিাসডিল, স্কাফ, ইয়াবা ও মাদক বিক্রিয়ের টাকাসহ মোঃ ইমন মিয়া (১৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। মঙ্গলবার সকালে উপজেলার কুড়িপাইকা গ্রামের মিয়া বাড়ীর সামনে থেকে তাকে আটক করা হয়। সে ওই এলাকার মৃত মুসলিম মিয়ার ছেলে।
র্যাব-১৪ ভৈরবে ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র্যাব ক্যাম্পের সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে একটি আভিযানিক দল আখাউড়ার কুড়িপাইকা এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। ওই এলাকার মিয়া বাড়ীর সামনের গলিতে পৌছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় মোঃ ইমন মিয়াকে আাটক করে র্যাব।
এসময় তার কাছ থেকে ২১ বোতল ফেন্সিডিল ও ২০ বোতল মাদকদ্রব্য স্কাফ উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসায়ী জয়নাল এর বাড়ীতে নিয়ে যায় এবং সেখানে আরো ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৭৬ হাজার ২০০টাকা টাকা উদ্ধার করা হয়।
এই ঘটনায় আখাউড়া থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
Posted ৩:৪০ পিএম | মঙ্গলবার, ০৬ অগাস্ট ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya