স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ০৬ অগাস্ট ২০১৯
সর্বশেষ আপডেট : 10:10 am
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার উলচাপাড়া ব্রীজ থেকে পুনিয়াউট বিশ্বরোড পর্যন্ত সড়কের উন্নয়ন কাজ শেষে উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শফিকুল আলম এমএসসি।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নোয়াব আসলাম হাবিব, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আমানুল হক সেন্টু, সহকারী প্রকৌশলী মোঃ তারিকুল ইসলাম,জেলা পরিষদ সদস্য মোঃ ফারুক, রামরাইল ইউপির চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খাঁন, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল হামিদ, রামরাইল ইউপির সাবেক চেয়ারম্যান মশিউর রহমান সেলিম, চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী শরিফুল আলম প্রমুখ।
এসময় ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শফিকুল আলম এমএসসি বলেন, বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী। তাই জননেত্রী শেখ হাসিনার নির্দেশিত বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা নানান জনহিতকর ও উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ আরো উন্নয়নমূলক কাজ করে যাবে।
সদর উপজেলার উলচাপাড়া ব্রীজ থেকে পুনিয়াউট বিশ্বরোড মোড় পর্যন্ত ৫০০মিটার দৈর্ঘ্যের এই সড়ক ২৩লক্ষ ২৭হাজার ৫০০টাকা ব্যয়ে উন্নয়ন কাজ বাস্তবায়ন করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ।
Posted ১০:১০ এএম | মঙ্গলবার, ০৬ অগাস্ট ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya