স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ০৪ অগাস্ট ২০১৯
সর্বশেষ আপডেট : 7:52 pm
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের বোরহান (৫৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার রাতে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ওই হাজতি মারা গেছেন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। সে সদর উপজেলার মাছিহাতা ইউপিয়নের পাঘাচং গ্রামের সুবেদ আলীর ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের সুপার নূরুন্নবী ভুঁইয়া মুঠোফোনে সাংবাদিকদের জানান, বোরহান নামের একজন আসামীকে একটি মারপিটের মামলায় পুলিশ আটকের পর আদালতে হাজির করলে সেখান থেকে গত ১৮ জুন জেলহাজতে পাঠায়। শনিবার রাতে সে অসুস্থ হলে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দিতে নিয়ে গেলে সেখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে নিয়ে যাওয়ার আগেই তিনি মারা যান।
তিনি আরো বলেন, মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের পর মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের হৃদরোগ বিভাগের চিকিৎসক এম এ এহসান জানান, জেলখানার হাজতিটিকে অসুস্থ অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসা হলে কুমিল্লা মেডিকেল হাসপাতালে রেফারের জন্য বলা হয়। তবে কুমিল্লা নেওয়ার আগেই তিনি হাসপাতালের কার্ডিয়াক বিভাগে মারা গেছেন।
Posted ৭:৪৭ পিএম | রবিবার, ০৪ অগাস্ট ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya