বিশেষ প্রতিনিধি
প্রিন্ট
শনিবার, ০৩ অগাস্ট ২০১৯
সর্বশেষ আপডেট : 2:53 pm
২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে গত প্রায় দু-সপ্তাহ ধরে চিকিৎসাধীন অজ্ঞাত(৩৫) অচেতন ব্যক্তির পরিচয় খুঁজে পাওয়া যাচ্ছেনা। দেহের বিভিন্ন স্থানে ক্ষতের অনেকটা পচন ধরেছে। পরিচয় না পাওয়া গেলেও চিকিৎসা চালিয়ে যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৮জুলাই সকালে একজন ব্যক্তি আহতবস্থায় অজ্ঞাত এই ব্যক্তি হাসপাতালে রেখে যায়। আহত অজ্ঞাত ব্যক্তির নাম-পরিচয় জানা না গেলেও হাসপাতাল নিয়ে আসা ব্যক্তির নাম পরিচয় রেজিস্টারে সরাইল এলাকার কুট্রাপাড়ার সোহাগ মিয়া লিপিবদ্ধ করা আছে। দেহের বিভিন্ন স্থানে ক্ষত নিয়ে হাসপাতালে ওই ব্যক্তিকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শহরের ঘাটুরা গৌতমপাড়ার বাসিন্দা মোহাম্মদ মোশতাক আহমেদ একজন ব্যক্তি হাসপাতালে তার চাচীকে দেখতে গিয়ে এক সপ্তাহ আগে এই রোগীটিকে দেখতে পান। এরপর থেকে নিয়মিত এই রোগীর দেখাশুনা করছেন তিনি।
২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক শওকত হোসেন জানান, আহত অজ্ঞাত ওই ব্যক্তি এখনো প্রায় অচেতন আছে। হাসপাতালে চিকিৎসার পাশাপাশি তাকে ঔষধ সরবরাহ করা হচ্ছে।
তিনি আরো জানান, আমরা পুলিশ প্রশাসনের মাধ্যমে তার পরিবারকে খুঁজে বের করা চেষ্টা চালিয়ে যাচ্ছি। একজন ব্যক্তি তার এই অবস্থা দেখে প্রতিদিন এসে খোঁজখবর নিচ্ছেন।
Posted ২:৫৩ পিএম | শনিবার, ০৩ অগাস্ট ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya