বিজয়নগর সংবাদদাতা
প্রিন্ট
বৃহস্পতিবার, ০১ অগাস্ট ২০১৯
সর্বশেষ আপডেট : 10:34 pm
ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর উপজেলার হরষপুর -সিঙ্গারবিল সড়কের বেহাল দশা। বিশেষ করে ঐতিহ্যবাহী দেওয়ান বাজারের প্রায় ৩০০গজ দূরে সড়কের অবস্থা খুবই নাজুক। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে-সড়কটি সংস্কারের জন্য যেন কেউ নেই। ফলে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ পথচারীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার হরষপুর- সিঙ্গারবিল প্রায় ১৭ কিলোমিটার। এ সড়কের হরষপুর দেওয়ান বাজারের দক্ষিণপাশের একাধিক স্থানে সড়কে ছোট বড় নানা ধরনের গর্ত তৈরী হওয়ায় সামান্য বৃষ্টিতে পানি জমে জলাশয়ের আকার ধারণ করে। এতে করে প্রতিদিনই ঘটছে ছোট বড় নানা ধরনের দূর্ঘটনা। যার ফলে যানবাহনসহ স্কুল-কলেজ, মাদরাসাগামী শিক্ষার্থী এবং বাজারে বিভিন্ন এলাকা থেকে আসা মানুষের যাতায়াতে চরম সমস্যা তৈরী হচ্ছে। এরমধ্যে চিকিৎসা সেবার জন্য আসা প্রসূতি মা, শিশু ও বৃদ্ধদের যাতায়াতের সমস্যার যেন অন্ত নেই।
সম্প্রতি সময়ে কে বা কারা সড়কের সৃষ্ট হওয়া বড় কিছু গর্ত গুলোতে ইট দিয়ে কিছু ভরাট করেছে। তবে এ সড়কটি সংস্কারে ভুক্তভোগী জনগণ ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোরদাবি জানিয়েছেন।
Posted ১০:৩৪ পিএম | বৃহস্পতিবার, ০১ অগাস্ট ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya