শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি, ৪প্রতিষ্ঠানকে জরিমানা(ভিডিও)

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ৩১ জুলাই ২০১৯   সর্বশেষ আপডেট : 10:10 pm

সারাদেশে দিন দিন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় রোগটি নির্ণয়ের ফি ৫শ’ টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার। বুধবার পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর ১৮ জন ডেঙ্গু জ্বর আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। তবে ডেঙ্গু জ্বর রোগ নির্ণয়ের জন্য জেলা সদরের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলো অতিরিক্ত ফি আদায় করছেন বলে অভিযোগ ওঠেছে। এর প্রেক্ষিতে বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে চারটি ডায়াগনস্টিক সেন্টার ও একটি হাসপাতালকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদের নেতৃত্বে জেলা শহরের কুমারশীল মোড় ও সদর হাসপাতাল রোডে বেসরকারি কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে অভিযান চালানো হয়।

অভিযানে ক্রিসেন্ট ডায়াগনস্টিক সেন্টারে ডেঙ্গু জ্বর রোগ নির্ণয়ের মূল্য তালিকা না ঝুলানো এবং রোগীদের কাছ থেকে রাখা বিভিন্ন পরীক্ষার রশিদ ঘেঁটে অতিরিক্ত মূল্য আদায় করায় ২৫ হাজার টাকা, মডার্ণ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে রোগীদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায় করায় ১০ হাজার টাকা এবং নাজ মেডিকেল হলের রোগ নির্ণয়ের রশিদ ঘেঁটে রিপোর্ট দেওয়ার জায়গায় এক ধরণের টাকার অঙ্ক এবং একই পরীক্ষার পরীক্ষা নির্ণয়ের কক্ষে ভিন্ন টাকার অঙ্ক লিখা দেখতে পেয়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া হোপ ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালে মূল্য তালিকা ঝুলানো না থাকায় এবং ডেঙ্গু জ্বর রোগ নির্ণয়ে অতিরিক্ত টাকা আদায় করায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে জেলা প্রশাসনের সহাকারী কমিশনার সাফফাত আরা সাঈদ এবং সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক এষণা পাল উপস্থিত ছিলেন।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ সাংবাদিকদের জানান, ডেঙ্গু জ্বর রোগ নির্ণয়ের ক্ষেত্রে প্রযোজনীয় পরীক্ষা-নিরিক্ষার জন্য রোগীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় এবং মূল্য তালিকা না টানানোর কারণে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

 

Facebook Comments Box

Posted ১০:১০ পিএম | বুধবার, ৩১ জুলাই ২০১৯

The Daily Sarod |