স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯
সর্বশেষ আপডেট : 10:26 pm
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা শাখার ৫১সদস্য বিশিষ্ট্য আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে করা হয়েছে। মঙ্গলবার (৩১ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার এক জরুরী সভায় এই সিদ্ধান্ত গৃহিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মো. শামীম মোল্লার সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ। সভায় মো. কামাল উদ্দিন’কে আহ্বায়ক ও শরীফুল হক স্বপন’কে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট কসবা উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
উক্ত সভায় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির নেতৃবৃন্দ উপজেলা যুবদলকে তৃণমূল থেকে ঢেলে সাজিয়ে আগামী দিনে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পূনরুদ্ধারের আন্দোলনকে তরান্বিত করবে।
Posted ১০:৪৫ পিএম | মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya