শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

দাবী আদায়ে পরিবহণ মালিক-শ্রমিকদের হুঁশিয়ারি(ভিডিও)

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ২০ জুলাই ২০১৯   সর্বশেষ আপডেট : 11:45 pm

৭দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে আলটিমেটাম দিতে সংবাদ সম্মেলন করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহণ মালিক শ্রমিক ঐক্য পরিষদ। শনিবার দুপুরের দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ। তিনি বক্তব্যে বলেন, বর্তমানে আমরা সবচেয়ে কঠিন সময় পার করছি। পরিবহণ ব্যবসা এখন মারাত্মক অলাভজনক ব্যবসায়ে পরিণত হয়েছে। এরমাত্র কারণ হচ্ছে জেলার সড়ক-মহাসড়কের সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ফোর স্ট্রোক থ্রি হুইলার, সিএনজি অটোরিকশা, ইজিবাইক, ট্রাক্টর, পাওয়ার ট্রেইলার সমূহ মারাত্মক ভাবে চলাচল বৃদ্ধি পেয়েছে। এই কারণে প্রতিদিনই মারাত্মক দূর্ঘটনায় জানমালের ক্ষয়ক্ষতি হচ্ছে।

তিনি আরও বলেন, গত ৭ জুলাই জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ জরুরি সভা করে সাত দফা দাবি বাস্তবায়ন না হলে ২৫ জুলাই ভোর ছয়টা থেকে লাগাতার পরিবহন ধর্মঘট কর্মচি পালনের সিদ্ধান্ত নিয়েছে। সাধারণ মানুষের জানমাল এবং পরিবহন সেক্টরের বৃহত্তর স্বার্থে সরকার সাত দফা দাবি বাস্তবায়ন না করলে ধর্মঘট অব্যাহত থাকবে।

সংবাদ সম্মেলনে জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি হাজী জমশেদ, সহসভাপতি কাজী আজাদ, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিসুর রহমান চৌধুরী, লোকাল বাস পরিচালনা কমিটির সভাপতি মো. আবুল বাশার ও সাধারণ সম্পাদক নিয়ামত খান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

Posted ৮:১৯ পিএম | শনিবার, ২০ জুলাই ২০১৯

The Daily Sarod |