শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

ট্রেনের ইঞ্জিনে ক্রটি, ৪ ঘন্টা পর স্বাভাবিক

কসবা প্রতিনিধি   প্রিন্ট
শুক্রবার, ১৯ জুলাই ২০১৯   সর্বশেষ আপডেট : 9:41 pm

ট্রেনের ইঞ্জিনে ক্রটি, ৪ ঘন্টা পর স্বাভাবিক

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বৃহস্পতিবার (১৮জুলাই) রাতে চট্রগ্রাম মেইল ট্রেনের ইঞ্জিনের ত্রুটিজনিত কারনে ঢাকা-চট্রগ্রাম ও চট্রগ্রাম-সিলেট রেলপথে ৪ ঘন্টা ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে দুইদিক থেকে আসা বিভিন্ন ট্রেন এসে পাশ^বর্তী ষ্টেশনে আটকে পড়ার কারনে যাত্রীরা দুর্ভোগে পড়ে। পরে উদ্ধারকারী ট্রেন এসে ক্রটি জনিত ইঞ্জিনগুলোকে উদ্ধার করলে সকাল সাড়ে ৬ টায় ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

রেলওয়ে সুত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত প্রায় ২টায় চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী চট্রগ্রাম মেইল ট্রেনের ইঞ্জিনটি কসবা রেলওয়ে ষ্টেশনের আউটারে এসে ক্রটি দেখা দেয়। খবর পেয়ে আখাউড়া রেলজংশন থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করে। এ সময় উদ্ধারকারী রিলিফ ট্রেনের ইঞ্জিনটিতেও ত্রুটি দেখা দেয়। ফলে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা অন্য ট্রেন গুলোর পাশ্ববর্তী মন্দাবাগ রেলষ্টেশন সহ পাশ^বর্তী ষ্টেশনে ও ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর ও তুর্না নিশিতা ট্রেনসহ অন্যান্য ট্রেনগুলো ইমামবাড়ী ও আখাউড়া রেলওয়ে ষ্টেশনে অবস্থান নেয়। পরে চট্রগ্রাম থেকে ছেড়ে ঢাকাগামী তুর্ণা নিশিতা ট্রেনটি পাশ^বর্তী মন্দাবাগ স্টেশনে অবস্থান নিলে ওই ট্রেনের ইঞ্জিন খুলে এনে চ্ট্রগ্রাম মেইল এবং রিলিফ ট্রেনের ইঞ্জিন দুটোকে উদ্ধার করে কসবা রেলওয়ে ষ্টেশনে আনা হয়। পরে লাইন ক্লিয়ার হলে সকাল প্রায় সাড়ে ৬ টায় ঢাকা-চট্রগ্রাম ও সিলে্েটর সাথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

কসবা ষ্টেশনের সহকারী ষ্টেশন মাষ্টার মো.জসিম উদ্দিন জানান কসবা ষ্টেশনের আউটারে ঢাকাগামী চট্রগ্রাম মেইলের ইঞ্জিনটি সমস্যা দেখা দিলে ঢাকা-চট্রগ্রাম ও সিলেটের সাথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে রিলিফ ট্রেনের ইঞ্জিনসহ দুটো ইঞ্জিনকে ঢাকাগামী তুর্না নিশিতার ইঞ্জিনের সাহায্যে উদ্ধার করা হয়। উদ্ধারকাজ শেষ হলে শুক্রবার সকালে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Facebook Comments Box

Posted ৯:৪১ পিএম | শুক্রবার, ১৯ জুলাই ২০১৯

The Daily Sarod |