স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯
সর্বশেষ আপডেট : 9:17 pm
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে বিদেশী রিভলভার, গুলি ও ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার ভোরে উপজেলার ধরাভাঙ্গা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, ওই এলাকার মৃত আব্দুল মান্নান ওরফে ফিরোজ আলীর ছেলে মোঃ জয়নাল আবেদীন ওরফে ড্রাম বাবু(৩৬), মোঃ কাশেম মিয়ার ছেলে মোঃ আব্দুল্লাহ (১৯) ও মোঃ স্বপন মিয়ার ছেলে মোঃ সাদেক ওরফে অপু(২২)।
বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের এই তথ্য জানান।
সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, দীর্ঘদিন যাবত মোঃ জয়নাল আবেদীন ওরফে ড্রাম বাবু মাদকের পাইকারি ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে আগেও একটি অস্ত্র মামলা রয়েছে। মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার ভোররাতে অভিযান চালায় র্যাব। অভিযানে ড্রাম বাবু বাড়ি থেকে একটি বিদেশি রিভালবার, তিন রাউন্ড গুলি ও ২ হাজার ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে মাদক বিক্রির আড়াই হাজার টাকা জব্দ করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
সংবাদ সম্মেলনে ভৈরব ক্যাম্পের জ্যেষ্ঠ সহকারী পরিচালক চন্দন দেবনাথ ছাড়াও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ৫:১৪ পিএম | বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya