বিজয়নগর সংবাদদাতা
প্রিন্ট
বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯
সর্বশেষ আপডেট : 5:06 pm
“মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতি অগ্রগতি” এই প্রতিপাদ্য দিয়ে বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। বিজয়নগর উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে থেকে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। র্যালি শেষে উপজেলা পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। পরে উপজেলা কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহের নিগারের সভাপতিত্বে আলোচনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা মুকাই আলী।
অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন বিজয়নগর উপজেলার মৎস্য কর্মকর্তা মো. আবু ছালেহ।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এবিএম মশিউজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মো: মশকর আলী, সহকারি শিক্ষা অফিসার আল মামুন সহ উপজেলার ১০টি ইউনিয়নের মৎস্য চাষীরা।
Posted ৫:০৪ পিএম | বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya