শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

বিজয়নগরে নবনির্বাচিতদের প্রথম সাধারণ সভায় ছিলেন না অধিকাংশ ইউপি চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ১৭ জুলাই ২০১৯   সর্বশেষ আপডেট : 9:44 am

বিজয়নগরে নবনির্বাচিতদের প্রথম সাধারণ সভায় ছিলেন না অধিকাংশ ইউপি চেয়ারম্যান

দেশব্যাপী উপজেলা পরিষদ নির্বাচন শেষে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদের প্রথম সভা মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। তবে এই সভায় উপস্থিত ছিলেন উপজেলার ১০জন ইউপি চেয়ারম্যানের মধ্যে মাত্র একজন চেয়ারম্যান।

নবনির্বাচিত চেয়ারম্যান নাছিমা লুৎফুর রহমান্ব্র সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহের নিগারের সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) এবিএম মশিউজ্জামান, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানী সাথী, নির্বাহী প্রকৌশলী মো: জামাল উদ্দিন, কৃষি কর্মকর্তা মো: মশকর আলী প্রমুখ।

তবে এই সাধারণ সভায় উপজেলার ১০ ইউনিয়নের মধ্যে শুধুমাত্র সিংগারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম ভূঁইয়া উপস্থিত ছিলেন। আর নয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত থাকতে দেখা যায়নি। সভায় উপজেলার সকল সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহের নিগার ফুল দিয়ে বরণ করে নেন।

উল্লেখ্য, গত ১৮ জুন বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

Facebook Comments Box

Posted ১:৪৮ এএম | বুধবার, ১৭ জুলাই ২০১৯

The Daily Sarod |