শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক হত্যা মামলায় ৬জনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ১৫ জুলাই ২০১৯   সর্বশেষ আপডেট : 3:33 pm

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক হত্যা মামলায় ৬জনের যাবজ্জীবন

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক দুইটি হত্যা মামলায় ৬জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সোমবার সকালে জেলা ও দায়রা জজ শফিউল আজম এই রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন দন্ডপ্রাপ্তরা হলেন, জেলার সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরার মৃত আওলাদ মিয়ার ছেলে মহরম আলী (২৮),একই উপজেলার নাটাই গ্রামের আলাউদ্দিনের ছেলে মোঃ আলমগীর ওরফে শাহিন (২৮) ও বিজয়নগরে হরষপুরের বাগদিয়া গ্রামের আলী হোসেনের ছেলে আব্দুল কাদের (৪৮), জেলা শহরের মেড্ডা এলাকার সোনা মিয়ার ছেলে মোমেন (২৫), আব্দুর রহমানের ছেলে সুমন (২৫) ও শহীদুল হকের ছেলে ফাহাদ মিয়া (২২)।

আদালত সূত্রে জানা যায়, জেলার বিজয়নগরে চালক সোহরাব চৌধুরী (১৮)কে হত্যার পর সিএনজি ছিনতাইয়ের মামলায় তিন আসামীকে যাবজ্জীবন দন্ড দিয়েছেন। নিহত সোহরাব চৌধুরী বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ছতুরপুর গ্রামের রফিক চৌধুরীর ছেলে।
সোহরাব চৌধুরী ২০১৫ সালের এপ্রিলের ২১ তারিখ সকাল বাড়ি থেকে সিএনজি নিয়ে বের হওয়ার পর খুজে পাওয়া যায়নি। পরে তার চাচাতো ভাই থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এর কিছুদিন পর স্থানীয় বুল্লা টানপাড়া সড়কের একটি সেতুর নিচে তার মরদেহ পাওয়া যায়। পরে প্রযুক্তিগত সহায়তায় মহরম আলীকে সনাক্ত করে আটক করে পুলিশ। মহরম আলী আদালতে ১৬৪ ধারায় আলমগীর ও কাদের নাম জানায়।

অপর হত্যা মামলার রায়ে আদালত ৩জনকে যাবজ্জীবন দন্ড প্রদান করেছেন। এই মামলায় আরো ৫জন আসামীকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছেন।

জানা যায়, ২০১১ সালের ২৯জুন বিকেলে জেলা শহরের পশ্চিম মেড্ডার জালাল মিয়ার ছেলে প্রবাসী তুষার মিয়াকে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে ছুড়িকাহত করে হত্যা করা হয়। এই হত্যাকান্ডের ঘটনায় নিহতের মামা বাদি হয়ে ৮জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় আদালত জেলা শহরের মেড্ডা এলাকার মোমেন (২৫), সুমন (২৫) ও ফাহাদ মিয়া (২২) নামের তিনজনকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। বাকী ৫জন আসামীকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এসএম ইউসুফ জানান,বিভিন্ন সাক্ষী-প্রমাণ শেষে বিজ্ঞ আদালত এই রায় গুলো দিয়েছেন। আদালতের রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। বাদি পক্ষ ন্যায় বিচার পেয়েছে।

তবে আসামী পক্ষের আইনজীবীরা জানিয়েছেন তারা রায়ে সংক্ষুব্দ, উচ্চ আদালতে আপিল করবেন।

Facebook Comments Box

Posted ৩:৩১ পিএম | সোমবার, ১৫ জুলাই ২০১৯

The Daily Sarod |