শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ ভুয়া সাংবাদিক আটক(ভিডিও)

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ১৩ জুলাই ২০১৯   সর্বশেষ আপডেট : 1:22 pm

ব্রাহ্মণবাড়িয়ায় শেখ সম্রাট মোহাম্মদ আলী মুন্সী(৪৫) নামের এক ভুয়া সাংবাদিককে ইয়াবাসহ আটক করেছে সদর মডেল থানা পুলিশ। শনিবার সকালের দিকে সদর উপজেলার খাঁটিহাতা এলাকা থেকে মাদক সহ তাকে আটক করা হয়। সে ওই এলাকার আলী হোসেনের ছেলে।

এসময় তার কাছ থেকে ৪টি মিডিয়ার সাংবাদিকতার পরিচয়পত্র পাওয়া যায়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২০পিছ ইয়াবা উদ্ধার করা হয়। তার দেহ তল্লাশি করে বিভিন্ন মিডিয়ার ৪টি ভুয়া পরিচয় পত্র পাওয়া যায়।

তিনি আরো বলেন, সে পেশায় সিএনজি চালক। সিএনজি চালকের অন্তরালে বিভিন্ন অপরাধে জড়িত। তার বিরুদ্ধে ডাকাতি ও মাদক সহ একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে।

Facebook Comments Box

Posted ৮:৩৭ পিএম | শনিবার, ১৩ জুলাই ২০১৯

The Daily Sarod |