বিজয়নগর সংবাদদাতা
প্রিন্ট
বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯
সর্বশেষ আপডেট : 9:31 pm
‘জনসংখ্যা ও উন্নয়নে আন্তর্জাতিক সম্মেলনের ২৫ বছর প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিজয়নগরে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে বিজয়নগর উপজেলা প্রশাসক এর কার্যালয়ের সামনে থেকে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা রির্সোস সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর মাহমুদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহের নিগার।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান এ এম সামিউল হক চৌধুরী, আড়িয়ল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান খান, সাতগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গাফ্ফার প্রমূখ।
আলোচনা শেষে উপজেলা পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।
এ সময় বক্তারা বলেন, দেশের উন্নয়নের জন্য জনগণের ক্ষমতায়ন জরুরি। সরকার দেশব্যাপী কমিউনিটি ক্লিনিক, ইউপি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মাধ্যমে শিশু, কিশোরী ও নারীদের সেবা ও সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে।
Posted ৯:৩১ পিএম | বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya