https://www.jac-recruitment.sg/?source=google.com

আশুগঞ্জে পৃথক ঘটনায় গণপিটুনীতে দুই যুবক নিহত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ১০ জুলাই ২০১৯   সর্বশেষ আপডেট : 7:12 pm

আশুগঞ্জে পৃথক ঘটনায় গণপিটুনীতে দুই যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পৃথক ঘটনায় গণপিটুনীতে দুই যুবক নিহত হয়েছে। গরু চুরির অভিযোগে আমজাদ হোসেন (২০) নামে এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার লালপুর গ্রামে এ ঘটনা ঘটে। তবে নিহতের পরিবারের দাবি, আমজাদকে ‘পরিকল্পিতভাবে’ পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত আমজাদ কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের টুকচানপুর গ্রামের তাহের মিয়ার ছেলে।

আশুগঞ্জ থানা পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে লালপুর গ্রামের মোক্তার মিয়ার বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে হানা দেয় আমজাদসহ আরও কয়েকজন। এ সময় স্থানীয়রা টের পেয়ে আমজাদকে আটক করে উত্তেজিত জনতা গণপিটুনি দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে নিহতের বাবা তাহের মিয়া অভিযোগ করে বলেন, মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের বাইশমৌজা বাজারে গরু কিনতে আসেন আমজাদ। রাতে নৌকায় করে গরু নিয়ে ফেরার পথে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

এদিকে, বুধবার দুপুরের দিকে আশুগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় ছেলে ধরা সন্দেহে অজ্ঞাত(৩০) এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিভিন্ন সময়ে যুবকটিকে আশুগঞ্জ রেলস্টেশন এলাকায় ঘুরাঘুরি করতে দেখা গেছে। তার চলাফেরা সন্দেহজনক হওয়ায় এলাকাবাসী তাকে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করার সময় তার কথাবার্তা এলোমেলো পাওয়া যাওয়ায় তাকে গণপিটুনি দেয় এলাকাবাসী। খবর পেয়ে গুরুত্বর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কম্েপ্লক্সে নিয়ে যাওয়ার সয়ম তার মৃত্যু হয়।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

Posted ৭:১২ পিএম | বুধবার, ১০ জুলাই ২০১৯

dainiksarod |