শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

আখাউড়ায় ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক আটক

আখাউড়া সংবাদদাতা   প্রিন্ট
মঙ্গলবার, ০৯ জুলাই ২০১৯   সর্বশেষ আপডেট : 9:14 pm

আখাউড়ায় ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় শ্রেণিকক্ষের ভেতরে ক্লাস চলাকালীন সময়ে এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির দায়ে শামছুল ইসলাম নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। এর আগেও তিনি একই রকম ঘটনায় আটক হয়েছিলেন। আটক শামছুল উপজেলার দেবগ্রাম সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক।

শ্লীলতাহানির শিকার সপ্তম শ্রেণির ওই শিক্ষার্থীর এক অভিভাবক জানায়, মঙ্গলবার ক্লাস চলাকালে শিক্ষক শামছুল ইসলাম শ্রেণিকক্ষেই ওই ছাত্রীর শ্লীলতাহানি করে। পরে ওই শিক্ষার্থী বাড়িতে গিয়ে বিষয়টি জানায়। এরপর বিষয়টি বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদেরকে অবহিত করা হয়। এরই মধ্যে ওই শিক্ষক শিক্ষার্থীর বাড়ি গিয়ে ভুল স্বীকার করে বিষয়ে ক্ষমা চেয়ে আসেন। তবে বিষয়টি জানাজানি হয়ে গেলে স্থানীয় লোকজন ক্ষুব্দ হয়ে উঠে। বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি ওই শিক্ষকের শাস্তি বিচার দাবি করেন। পরে পুলিশ গিয়ে শিক্ষক শামছুলকে আটক করে থানায় নিয়ে যায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো. মাহফুজুর রহমান জানান, শিক্ষার্থীর অভিভাবক এসে বিষয়টি আমাদেরকে জানানোর পর শিক্ষকসহ সংশ্লিষ্টদেরকে নিয়ে বিদ্যালয়ে আলোচনায় বসা হয়। পরে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়।

আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

Posted ৯:১৪ পিএম | মঙ্গলবার, ০৯ জুলাই ২০১৯

The Daily Sarod |