শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

নবীনগরে বিয়ের প্রলোভনে স্কুল ছাত্রীকে ধর্ষণ, শিক্ষক আটক

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
মঙ্গলবার, ০২ জুলাই ২০১৯   সর্বশেষ আপডেট : 6:18 pm

নবীনগরে বিয়ের প্রলোভনে স্কুল ছাত্রীকে ধর্ষণ, শিক্ষক আটক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কাজী মুরাদ(২৭) নামের এক স্কুল শিক্ষককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি নবীনগর কনিকাড়া উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ও উপজেলার রতনপুর শেখের পাড়ার কাজী আসাদ উল্লাহর ছেলে। এই ঘটনায় মঙ্গলবার সকালে ধর্ষিতা ওই স্কুল ছাত্রীর চাচা বাদী হয়ে হয়ে নবীনগর থানায় মামলা দায়ের করেছেন।

মামলার এজহার সূত্রে জানা যায়, কনিকাড়া উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক কাজী মুরাদের কাছে প্রাইভেট পড়তেন একই স্কুলের নবম শ্রেনীর ওই ছাত্রী। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি ওই ছাত্রীর পরিবারের সদস্যরা জানতে পেরে জিজ্ঞাস করলে ওই ছাত্রী অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যায়। বাড়ি থেকে বের হয়ে গিয়ে মুঠোফোনে ইংরেজি শিক্ষক কাজী মুরাদকে ঘটনাটি জানালে সে বিয়ের প্রলোভন দিয়ে ওই ছাত্রীকে তার বাসায় নিয়ে যায়। সেখানে শিক্ষক মুরাদ ওই স্কুল ছাত্রীকে ধর্ষণ করে। এদিকে পরিবারের সদস্যরা ওই স্কুল ছাত্রীকে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে। ধর্ষণের পর ওই স্কুল ছাত্রী সোমবার রাতে নবীনগর সমবায় মার্কেটের সামনে রেখে পালানোর সময় স্থানীয়রা বিষয়টি আঁচ করতে পেরে শিক্ষক কাজী মুরাদকে আটক করে।

নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক শিক্ষক কাজী মুরাদকে আদালতে প্রেরণ করা হয়েছে। ওই স্কুল ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।

রাফি-

Facebook Comments Box

Posted ৬:১৮ পিএম | মঙ্গলবার, ০২ জুলাই ২০১৯

The Daily Sarod |