শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

ব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ০১ জুলাই ২০১৯   সর্বশেষ আপডেট : 11:37 pm

ব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে ইশমাম-(১১) নামে এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার সন্ধ্যা ছয়টার দিকে সদর উপজেলার চন্ডালখিল এলাকার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইশমাম সদর উপজেলার ছয়বাড়িয়া গ্রামের সাঈদুল ইসলামের ছেলে। সে চন্ডালখিল মাদরাসার ছাত্র ছিল।
ইশমামের বাবা সাঈদুল ইসলাম অভিযোগ করে বলেন, রোববার মাদরাসার অধ্যক্ষ আমাকে ফোন করে বলেছে আমার ছেলে খেলাধূলা করেনা। আমি বলেছি আমার ছেলে একটু শান্ত প্রকৃতির, সে খেলাধূলা পছন্দ করে না। সোমবার বিকেলে আমাকে ফোন করে বলে আমার ছেলে মারা গেছে। আমার ছেলেকে হত্যা করে তার লাশ পুকরে ফেলা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
তবে চন্ডালখিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা উবায়দুল্লাহ্ এই অভিযোগ মিথ্যা দাবি করে বলেন, তাদের ছেলে মারা গেছে। রাগ-ক্ষোভ থাকতেই পারে। বিকেলে সব ছাত্ররা মাদরাসার পাশে খেলাধূলা করে। মাদরাসার সংলগ্ন কয়েকটি জমির পাশে একটি পুকুর রয়েছে। সেই পুকুরের পানিতে ডুবেই ইশমামের মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম বলেন, মাদরাসা কর্তৃপক্ষ বলছে পানিতে ডুবে মারা গেছে আর স্বজনরা বলছে হত্যা করা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে লাশের ময়নাতদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

Posted ১১:৩৭ পিএম | সোমবার, ০১ জুলাই ২০১৯

The Daily Sarod |