শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

কাউতলীতে ফ্লাট বাসায় মাদক ব্যবসা, ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
রবিবার, ৩০ জুন ২০১৯   সর্বশেষ আপডেট : 12:49 am

কাউতলীতে ফ্লাট বাসায় মাদক ব্যবসা, ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ব্রাহ্মণবাড়িয়ায় ৪৫০পিস ইয়াবাসহ ওবায়দুল মিয়া (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। শনিবার রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের কাউতুলী উত্তরপাড়ার একটি ফ্লাট বাসা থেকে তাকে আটক করা হয়। সে জেলার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের ফকিরহাটির মৃত সূরুজ মিয়ার ছেলে।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেল অফিসের পরিদর্শক শরিফুল ইসলাম জানান, মাদক ব্যবসায়ী ওবায়দুল লোকচক্ষু লোকচক্ষু ফাঁকি দিয়ে ফ্লাট বাসা ভাড়া নিয়ে ইয়াবা ব্যবসা করছেন, এমন তথ্যের ভিত্তিতে প্রথমে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা ছদ্মবেশে ক্রেতা সেজে ৫০পিস ইয়াবা ক্রয় করে ওবায়দুলের কাছ থেকে। পরে তাকে অনুসরণ করে জেলা শহরের কাউতুলী উত্তরপাড়ায় তার ভাড়া বাসা মরহুম আব্দুল কাদেরের বাড়ির ৩য় তলার ফ্লাটে অভিযান চালানো হয়। অভিযানে তল্লাশি করে ৪৫০পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ৫০হাজার টাকা উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় মাদক ব্যবসায়ী ওবায়দুলকে।
তিনি আরো জানান, ওবায়দুলকে আরো জিজ্ঞাসাবাদ করা হবে ও এই ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।

রাফি/-

Facebook Comments Box

Posted ১২:২১ এএম | রবিবার, ৩০ জুন ২০১৯

The Daily Sarod |