স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ২৮ জুন ২০১৯
সর্বশেষ আপডেট : 3:18 pm
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে নিতাই দাস(৪৫) নামের এক মৎস ব্যবসায়ী নিহত হয়েছে। শুক্রবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার সুলতানপুর এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিতাই দাস সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের শ্যামনগর গ্রামের গৌরাঙ্গ দাসের ছেলে। এই ঘটনায় আহত হয়েছেন সদর উপজেলার ঘাটিয়ারার আজম ভূঁইয়া ও মাসুম মিয়া নামের অটোরিকশা থাকা দুই যাত্রী।
স্থানীয়রা জানায়, সকালে মাছ নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা যোগে জেলা সদরের দিকে যাচ্ছিল নিতাই দাস। এসময় অটোরিকশায় ছিল আজম ভূঁইয়া ও মাসুম মিয়া নামের আরো দুই যাত্রী। পথিমধ্যে কুমিল্লা-সিলেট মহাসড়কের সুলতানপুরে আসার পর বিপরীত দিক আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় তিনজনই। আহতদের স্থানীয়রা উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক নিতাই দাসকে মৃত ঘোষণা করে। আহত আজম ও মাসুমকে চিকিৎসা দেওয়া হয়।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসেন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Posted ৩:১৮ পিএম | শুক্রবার, ২৮ জুন ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya