শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় বৃদ্ধা নিহত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ২৬ জুন ২০১৯   সর্বশেষ আপডেট : 3:21 pm

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় বৃদ্ধা নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় ব্যাটারিচালিত রিকশার যাত্রী পারভীন বেগম (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার নন্দনপুরে বিসিক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত পারভীন বেগম সদর উপজেলার মজলিশপুরের রেনু মিয়ার স্ত্রী।

এই ঘটনায় পারভীন বেগমের ছেলে মাসুম মিয়া (২৫) ও ছেলের শ্বশুর মুজিবুর রহমান(৬৫) আহত হয়েছেন। আহতদের সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহতের ছেলে মাসুম মিয়া জানিয়েছেন, মজলিশপুরের মাসুম মিয়া সরাইল উপজেলার কুট্টাপাড়া শ্বশুরবাড়ি থেকে মা পারভীন বেগম ও শ্বশুর মুজিবুর রহমানকে নিয়ে ব্যাটারিচালিত রিকশায় নিজ বাড়িতে ফিরছিলেন।

পথিমধ্যে কুমিল্লা-সিলেট মহাসড়কের নন্দনপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রতগামী ট্রাক রিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই পারভীন বেগম নিহত হন। আহত হন মাসুম মিয়া ও তার শ্বশুর মুজিবুর রহমান।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসেন সরকার জানান, নিহতের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।

Facebook Comments Box

Posted ২:৪৭ পিএম | বুধবার, ২৬ জুন ২০১৯

The Daily Sarod |