শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

নাসিরনগরে হত্যার পর মাথা নিয়ে থানায় হাজির

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ২৫ জুন ২০১৯   সর্বশেষ আপডেট : 2:49 pm

নাসিরনগরে হত্যার পর মাথা নিয়ে থানায় হাজির

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দিরে ঘুমন্ত অবস্থায় লিটন ঘোষ নামের এক শ্রমিকের শরীর থেকে মাথা দ্বিখন্ডিত করে ব্যাগে ভরে থানায় গিয়ে হাজির হয়েছেন লবু দাস নামে এক ব্যক্তি। মঙ্গলবার দুপুর ২টার দিকে জেলার নাসিরনগর উপজেলা সদরের গৌর মন্দিরের নাট মন্দিরে এই ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। লিটন ঘোষ কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর এলাকার মতি ঘোষের ছেলে।

তবে পুলিশ বলছে, লবু দাস মানসিক মানসিক রোগী ও উপজেলা সদরের নাছিরপুরের পরমানন্দ দাসের ছেলে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান জানান, লিটন ঘোষ শ্রমিকের কাজ করেন। সে নাসিরনগরে তার বোনের বাড়িতে এসেছিল। দুপুরে গৌর মন্দিরের নাট মন্দিরে সে ঘুমাচ্ছিল। এসময় মানসিক প্রতিবন্ধী লবু দাস একটি দা দিয়ে লিটন ঘোষের মাথা শরীর থেকে দ্বিখন্ডিত করে ফেলে। পরে সেই মাথা নিয়ে নাসিরনগর থানায় হাজির হয় লবু দাস।

মস্তকবিহীন মরদেহটি পুলিশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে মনাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

Facebook Comments Box

Posted ৪:১৯ পিএম | মঙ্গলবার, ২৫ জুন ২০১৯

The Daily Sarod |