শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

ছেলে ধর্ষনের পর হত্যা করল শ্যালিকাকে, গ্লানিতে বাবার আত্মহত্যা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ২২ জুন ২০১৯   সর্বশেষ আপডেট : 7:21 pm

ছেলে ধর্ষনের পর হত্যা করল শ্যালিকাকে, গ্লানিতে বাবার আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়ায় অপকর্মের গ্লানি সইতে না পেরে বসু মিয়া (৫০) নামের এক ব্যক্তির আত্মহত্যা করেছে। শনিবার সকালে নবীনগর উপজেলার গোসাইপুর থেলে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। সে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের শালগাঁও গ্রামের মৃত মলাই মিয়ার ছেলে।

পুলিশ জানায়, বসু মিয়া শুক্রবার রাত ৮টার দিকে গোসাইপুরে তার খালাতো ভাই শহিদ মিয়ার বাড়িতে বেড়াতে আসে। সকালে বাড়ির পাশের একটি গাছে ঝুলন্ত মরদেহ দেখতে পায় পরিবারের লোকজন।

নবীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) রনি সুরে রানা জানান, ধারণা করা হচ্ছে গত কয়েকদিন আগে তার ছেলে শ্যালিকাকে ধর্ষনের পর হত্যা করে পালিয়ে যায়। ছেলের এই অপকর্মের গ্লানি সইতে না পেরে বসু মিয়া আত্মহত্যা করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ৭:২১ পিএম | শনিবার, ২২ জুন ২০১৯

The Daily Sarod |