শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে হামলা, লুটপাটের অভিযোগ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ১৯ জুন ২০১৯   সর্বশেষ আপডেট : 9:42 am

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে হামলা, লুটপাটের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা পরিষদ নির্বাচনের জেরে জেলা শহরে এক স্বতন্ত্র প্রার্থীর বাড়িতে ভাঙচুর ও লুটপাট করেছে দূর্বৃত্তরা। মঙ্গলবার দুপুরে স্বতন্ত্রপ্রার্থী নাছিমা লুৎফুর রহমানের জেলা শহরের হালদারপাড়ার এল আর টাওয়ার নামের বাড়িতে হামলা চালানো হয়। এসময় দুইটি জিপ গাড়ি ভাংচুর ও একটি মোটরসাইকেল আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। এই হামলা ও ভাঙচুরের ঘটনায় নাছিমা লুৎফুর রহমান আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এডভোকেট তানবীর ভূঁইয়াকে দায়ী করছেন।

নাছিমা লুৎফুর রহমান অভিযোগ করে বলেন, বিজয়নগর উপজেলা পরিষদ আজকের নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এডভোকেট তানবীর ভূঁইয়ার পরাজয় বুঝতে পেরে সমর্থকেরা আমার বাড়িতে হামলা ও লুটপাট করেছে। হামলায় আমার বাড়িতে থাকা একটি ল্যান্ড ক্রুজার সহ তিনটি গাড়ি ভাংচুর করে। আগুন জ্বালিয়ে দেওয়া হয় বাড়িতে থাকা একটি মোটরসাইকেলে। তিনি আরো বলেন, হামলায় দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি লুট করে নেওয়া হয় বাড়িতে রাখা প্রায় ১০০ভড়ি স্বর্ণালঙ্কার।

তবে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এডভোকেট তানবীর ভূঁইয়া অভিযোগ অস্বীকার করে বলেন, উপজেলা নির্বাচন শুরু হওয়ার পর থেকে আমি পরিবার নিয়ে বিজয়নগরে থাকি। আমি এই ঘটনা সম্পর্কে অবগত নয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:৪২ এএম | বুধবার, ১৯ জুন ২০১৯

The Daily Sarod |