স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ১৯ জুন ২০১৯
সর্বশেষ আপডেট : 9:27 am
দেশব্যাপী ৫ম উপজেলা নির্বাচনের শেষধাপে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারি ভাবে স্বতন্ত্র প্রার্থী নাছিমা লুৎফুর রহমান ঘোড়া প্রতীকে বিজয়ী হয়েছে। এর ফলে ব্রাহ্মণবাড়িয়া জেলায় এই প্রথম কোন নারী উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন। নাছিমা লুৎফুর রহমান পেয়েছেন ৩৩ হাজার ৭৭৮ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট তানভীর ভূঁইয়া নৌকা প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ১০১ ভোট। এছাড়া চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মাইন উদ্দিন আহমেদ আনারস প্রতীকে ৯হাজার ৪৩৫ভোট, মোসাহেদ হোসেন দোয়াত কলম প্রতীকে ৫৬৮ ভোট ও এডভোকেট ফজলুল হক মোটরসাইকেল প্রতীকে ৮৫২ ভোট পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে মাহমুদুর রহমান মান্না চশমা প্রতীকে ৩৮ হাজার ৪৮৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোখলেছুর রহমান লিটন টিউবওয়েল প্রতীকে ২১হাজার ৩৮৩ভোট পেয়েছেন। এছাড়া অপর ভাইস চেয়ারম্যান প্রার্থী মৃনাল কান্তি চৌধুরী মাইক প্রতীকে ১০হাজার ৮৭৫ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবিত্রী রানী কলস প্রতীকে ৪৮হাজার ৮৬৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফয়জুন নাহার হাঁস প্রতীকে পেয়েছেন ২১হাজার ৮০৬ভোট।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং অফিসার সাহেদুল ইসলাম এই ফলাফল নিশ্চিত করেছেন।
Posted ৯:২৭ এএম | বুধবার, ১৯ জুন ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya