স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ১৭ জুন ২০১৯
সর্বশেষ আপডেট : 3:10 pm
ব্রাহ্মণবাড়িয়ার জেলার আশুগঞ্জে বিদেশী রিভলবার,গুলি ও ইয়াবাসহ জাহাঙ্গীর আলম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটক জাহাঙ্গীর জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগর গ্রামের মৃত মঞ্জুর আলীর ছেলে।
রোববার দিবাগত রাতে উপজেলার সোনারামপুর এলাকায় অভিযান চালিয়ে র্যব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা তাকে আটক করেন। সোমবার দুপুরে র্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও চন্দন নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল সোনারামপুর এলাকায় উজানভাটি হোটেলের সামনে অভিযান চালায়। এ সময় জাহাঙ্গীরকে একটি বিদেশী রিভলবার, চার রাউন্ড গুলি ও ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।
Posted ৩:০৮ পিএম | সোমবার, ১৭ জুন ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya