স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ১৬ জুন ২০১৯
সর্বশেষ আপডেট : 12:56 am
ব্রাহ্মণবাড়িয়ায় পাচারকালে ৬৮ বোতল ভারতীয় স্কফ সিরাপ সহ মোঃ কাউছার(১৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোবাবার সন্ধ্যায় কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার বিয়াল্লিশ্বর এলাকা থেকে তাকে আটক করা হয়। সে মুন্সিগঞ্জ জেলা সদরের সিপাহী পাড়ার মৃত কামালের ছেলে।
সদর মডেল থানার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, রোববার সন্ধ্যায় মাদক উদ্ধারে সদর মডেল থানা পুলিশ অভিযান চালায়। এসময় কুমিল্লা-সিলেট মহাসড়কের বিয়াল্লিশ্বর মল্লিকা সিএনজি পাম্পের সামনে পাকা রাস্তার উপর থেকে মো. কাউসার নামের একজনকে আটক করে পুলিশ। এসময় তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ৬৮বোতল ভারতীয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করে। আটক করা হয় মাদক ব্যবসায়ী মো. কাউসারকে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম উদ্দিন জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রাফি/
Posted ১১:৫২ পিএম | রবিবার, ১৬ জুন ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya