https://www.jac-recruitment.sg/?source=google.com

আশুগঞ্জে ট্রেনে কাটা পড়ে আপন দুই ভাইয়ের মৃত্যু

আশুগঞ্জ সংবাদদাতা   প্রিন্ট
শনিবার, ১৫ জুন ২০১৯   সর্বশেষ আপডেট : 9:23 pm

আশুগঞ্জে ট্রেনে কাটা পড়ে আপন দুই ভাইয়ের মৃত্যু

বাড়ির পাশে খেলতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ জুন) বিকাল ৫টার দিকে উপজেলার তালশহর রেলস্টেশনের পশ্চিম পাশে বড়তল্লা নিজ বাড়ি(সাত্তার মিয়ার বাড়ি)’র সামনে এই ঘটনাটি ঘটে। নিহতরা হল, একই এলাকার মুরশিদ মিয়ার ছেলে সুজন (১৪) ও রিফাত (১৩)। নিহত দুই ভাই ঢাকার মালিটোলা এলাকায় একটি ব্যাগের কারখানায় কাজ করতেন।

নিহতের চাচাত ভাই মো. হেলাল মিয়া জানান, ঢাকা থেকে ঈদের ছুটিতে বাড়িতে বেড়াতে আসেন সুজন ও রিফাত। আজ শনিবার বিকালে বাড়ির পাশে রেললাইনের উত্তর পাশে খেলতে যায় তারা। এরই মধ্যে একটি লাইনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মালবাহী ট্রেন ও অপর লাইনে ঢাকা থেকে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি একই সময়ে চলে আসে। সুজন ও রিফাত মালবাহী ট্রেনটি দেখতে পেয়ে অপর লাইনে চলে যায়। এই সময়ে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে দুজন। পরে পরিবারের লোকজন তাদের দেখতে পেয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ফাঁড়ির সহকারি উপ-পরিদর্শক নূরুল ইসলাম শামীম জানান, নিহতদের পরিবারের কোন অভিযোগ না থাকায় জনপ্রতিনিধির মাধ্যমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:২৩ পিএম | শনিবার, ১৫ জুন ২০১৯

dainiksarod |