স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ১৪ জুন ২০১৯
সর্বশেষ আপডেট : 8:59 pm
ঘুষ গ্রহণ ও দুর্নীতি-অনিয়মের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তাকে প্রত্যাহার করার পর এবার সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মুঠোফোনে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সরকারি চাকরিতে প্রথমবারই বরখাস্ত করার নিয়ম নেই। সাময়িক বরখাস্ত করে অভিযোগ তদন্ত শেষে প্রমাণিত হলে স্থায়ীভাবে চাকরি থেকে বাদ দিতে হয়।
এর আগে বুধবার (১২ জুন) দুপুরে বজলুল হকের দুর্নীতির বিরুদ্ধে ও তার শাস্তির দাবিতে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেন ভুক্তভোগী সাধারণ মানুষ। পরে ওইদিনই বজলুল হককে প্রত্যাহার করে জেলা প্রশাসকের কার্যালয়ে সংযুক্ত করা হয়।
Posted ৮:৫৬ পিএম | শুক্রবার, ১৪ জুন ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya