স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ১১ জুন ২০১৯
সর্বশেষ আপডেট : 2:48 am
ব্রাহ্মণবাড়িয়ায় চাঞ্চল্যকর স্কুল ছাত্র জয় (১২) হত্যা মামলায় প্রধান আসামী সহ ৬জন আসামীকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত। মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া আদালতের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সরওয়ার আলমের আদালতে আসামীরা হাজির হলে তাদেরকে জেলহাজতে প্রেরণ করেন।
আসামীরা হলেন, প্রধান আসামী মৃত বজলু মিয়ার ছেলে মো. কুতুবুর রহমান, কুতুবুর রহমানের দুই ভাই গাউছুর রহমান ও অলিউর রহমান, জুরু হাজারীর ছেলে রিয়াদ, অলিউর রহমানের ছেলে মুন্না এবং আজিজ খন্দকারের ছেলে রুবেল। আসামীদের সকলের বাড়ি সদর উপজেলার ঘাটুরায়।
নিহত জয় শহরের মেড্ডার শাহীন কবীরের ছেলে ও সে তার মায়ের সাথে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুয়ায় বসবাস করতেন। সে স্থানীয় বঙ্গবন্ধু হাই স্কুলের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জয় হত্যা মামলার বাদি পক্ষের আইনজীবি মো. মোরজান মিয়া। তিনি জানান, শাহীন কবীরের ২য় স্ত্রীর ছেলে জয়। জয় প্রায় সময় ঘাটুরার মিলন বাজারের কুতুবউদ্দিনের মুদিমালের দোকানে আসা যাওয়া করতো। হত্যার ঘটনায় কিছুদিন আগে জয়কে চোর বলে অপবাদ দেয়। এই অপবাদ নিয়ে তর্কবির্তক হয়। এরই জেরে গত ২৫ এপ্রিল বিকেলে জয়কে বাড়ি থেকে ডেকে নিয়ে প্রধান আসামী কুতুবুর রহমানের দোকানে নিয়ে গিয়ে শরবতের সাথে বিষ মিশিয়ে পান করিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। পরে জয়কে অসুস্থ অবস্থায় পরিবারের সদস্যরা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় জয়ের বড় ভাই ছানাউল্লাহ রনি বাদি হয়ে ৭জনকে আসামী করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার পর এজহারনামীয় ৪নং আসামী ঘাটুরার মৃত বজলু মিয়ার ছেলে ওসমান মিয়াকে পুলিশ গ্রেফতার করে। বাকী ৬জন আসামী উচ্চ আদালত হাজির হলে আদালত অর্ন্তবর্তীকালীন জামিন দিয়ে আসামীদের নি¤œ অদালতে হাজির হতে নির্দেশ দেন। মঙ্গলবার আদালতে ৬জন আসামী হাজির হলে বিজ্ঞ আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
Posted ৭:১০ পিএম | মঙ্গলবার, ১১ জুন ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya