শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

গরুর মাংস বেচাকেনা নিয়ে সংঘর্ষে পুলিশসহ আহত ৪০ (ভিডিও)

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ০৭ জুন ২০১৯   সর্বশেষ আপডেট : 3:35 pm

ব্রাহ্মণবাড়িয়ায় গরুর মাংস বেচাকেনা নিয়ে সংঘর্ষে ৪পুলিশ-শিশুসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপী ঢাকা-সিলেট মহাসড়কের খাঁটিহাতা বিশ্বরোড মোড়ে এই সংঘর্ষ চলে। সদর উপজেলার খাঁটিহাতা ও সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় মহাসড়কের দুই পাশে যানবাহন আটকে তীব্র যানজট সৃষ্টি হয়।

আহতদের সরাইল উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সে ও জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতরা হচ্ছেন সাগর(২০), সাব্বির(১৯), খায়ের(৩৫), সুমন(২৮), নয়ন(১০), সেলিম(৪৫), সেলিম(৪৫), আরজিনা(১২), কাউসার(১৮), লিটন (২০), মনু মিয়া(৩০), আনোয়ার(৩০), আাহাদ(২৯), সাগর মিয়া(৩০), আব্দুল হাই(৩৫)। বাকীদের নাম জানা যায়নি। সংঘর্ষে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ৪জন পুলিশ সদস্য আহত হয়েছেন, তারা হলেন- উপ-পরিদর্শক(এসআই) প্রেমধন, সহকারি উপ-পরিদর্শক(এএসআই) নিয়ামত উল্লাহ, কন্সটেবল শামসুল ও মাহবুব।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সদর উপজেলার খাঁটিহাতা বিশ্বরোড মোড়ে এক মাংসের দোকানে সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রামের ধন মিয়া নামের এক ব্যক্তি মাংস কিনতে যান। মাংসে হাঁড় বেশি দেয়া নিয়ে দোকানীর সঙ্গে ওই ব্যক্তির বাগ-বিত-া হয়। তবে ওই ক্রেতা-বিক্রেতার নাম জানাতে পারেনি পুলিশ। এ নিয়ে উভয় পক্ষের গ্রামের লোকজনদের দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। খবর পেয়ে সদর মডেল থানা ও সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজ উদ্দিন ভূইয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সরাইল থানা পুলিশ ৩২রাইন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম উদ্দিন জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সদর মডেল থানা পুলিশ ১৩০রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।

Facebook Comments Box

Posted ৩:৩৫ পিএম | শুক্রবার, ০৭ জুন ২০১৯

The Daily Sarod |