আশুগঞ্জ সংবাদদাতা
প্রিন্ট
বৃহস্পতিবার, ০৬ জুন ২০১৯
সর্বশেষ আপডেট : 8:41 pm
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ট্রাকের ভেতর থেকে সবুজ মিয়া (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চরচারতলা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সবুজের বাড়ি ওই গ্রামেই বলে জানিয়েছে পুলিশ।
আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে ট্রাকের ভেতর ওই যুবকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি ট্রাকচালকের সহযোগী (হেলপার) হিসেবে কাজ করতেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
Posted ৮:৪১ পিএম | বৃহস্পতিবার, ০৬ জুন ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya