শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

মাদক নিয়ে মা-ছেলে র‌্যাবের হাতে ধরা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ৩০ মে ২০১৯   সর্বশেষ আপডেট : 8:02 pm

মাদক নিয়ে মা-ছেলে র‌্যাবের হাতে ধরা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিভিন্ন প্রকার মাদক সহ মা-ছেলেকে আটক করেছে র‌্যাব। বুধবার মধ্যরাতে তাদেরকে উপজেলার চম্পকনগর ইউনিয়নের পেটুয়াজুরী থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭০০ পিস ইয়াবা ,১৭ বোতল ফেন্সিডিল, ২২ বোতল স্কাফ সিরাপ ও মাদক বিক্রির নগদ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়।
আটকরা হলেন, উপজেলার চম্পকনগরের পেটুয়াজুরীর মো. কালা মিয়ার স্ত্রী মোছাঃ নারগিছ বেগম (৩৫) ও তার ছেলে মো. কবির হোসেন (১৫)।
বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অভিযানের নেতৃত্ব দেন ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও সিনিয়র এডি চন্দন দেবনাথ।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের পেটুয়াজুরী কালা মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে মাদক ও নগদ টাকা সহ আটক করা হয়। তাদের বির“দ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

Posted ৮:০২ পিএম | বৃহস্পতিবার, ৩০ মে ২০১৯

The Daily Sarod |