স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ২৩ মে ২০১৯
সর্বশেষ আপডেট : 8:38 pm
ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের জন্য দুই দিনব্যাপী সিআরসি, সিডও এবং মীনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর উদ্যোগে এ কর্মশালার উদ্বোধন করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন, জেন্ডার বিশেষজ্ঞ আব্দুল্লাহ্ শাহরিয়ার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী ও পিআইবি’র সহকারী প্রশিক্ষক নাসিমূল আহসান।
প্রশিক্ষণ কর্মশালায় জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ৩০ জন প্রতিনিধি অংশ নিয়েছেন। শুক্রবার পর্যন্ত চলবে এ কর্মশালা।
Posted ৮:৩৭ পিএম | বৃহস্পতিবার, ২৩ মে ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya