শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

বিজয়নগরে তিন চেয়ারম্যান প্রার্থীসহ ৪জনের মনোনয়ন বাতিল

বিজয়নগর সংবাদদাতা   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৩ মে ২০১৯   সর্বশেষ আপডেট : 8:30 pm

বিজয়নগরে তিন চেয়ারম্যান প্রার্থীসহ ৪জনের মনোনয়ন বাতিল

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থীসহ তিন চেয়ারম্যান প্রার্থী ও একজন ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয় বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক সাহেদুল ইসলাম।

যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা হলেন- স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাছিমা লুৎফর রহমান, মো. ফজলুল হক ও মো. মোজাম্মেল এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহনেওয়াজ তারেক।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। একমাত্র নারী চেয়ারম্যান পদপ্রার্থী নাছিমা লুৎফর রহমান তার হলফনামায় স্থাবর সম্পত্তির ঘরে স্বামীর সম্পত্তির পরিমাণ উল্লেখ করেননি। বাকি স্বতন্ত্র প্রার্থীরা একক শতাংশ ভোটার তালিকা সঠিক দেননি বলে তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক সাহেদুল ইসলাম বলেন, প্রার্থীদের আপিলের সুযোগ রয়েছে।

উল্লেখ্য, আগামী ১৮ জুন বিজয়নগর ও বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ৩০ মে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ।

Facebook Comments Box

Posted ৮:৩০ পিএম | বৃহস্পতিবার, ২৩ মে ২০১৯

The Daily Sarod |